মধ্যপ্রাচ্যে ‘সামরিক সরঞ্জাম’ পাঠালো অস্ট্রেলিয়া
Nibuo
জরুরি পরিকল্পনার অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে ‘সামরিক সরঞ্জাম’ পাঠিয়েছে অস্ট্রেলিয়া, এমনটাই ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।
প্রধানমন্ত্রী দেশটির সংসদকে জানিয়েছে, সরকার ইতিমধ্যেই ওই অঞ্চলে ছয়টি সংকট মোকাবিলা দল পাঠিয়েছে।
অ্যান্থনি আলবানিজ বলেন, আমরা ইতিমধ্যে সপ্তাহের শুরুতে আমাদের জরুরি পরিকল্পনার অংশ হিসেবে সামরিক সরঞ্জাম মোতায়েন করেছি।
এদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এ বিষয়ে আর বিস্তারিত তথ্য দেননি তবে দেশটির সংবাদমাধ্যম এসবিএস নিউজ জানিয়েছে, দুটি সামরিক বিমান পাঠানো হয়েছে।
সূত্র: আল জাজিরা