খামেনির দাফন শুরুর আগেই উত্তরসূরিকে হত্যার হুঁশিয়ারি ইসরায়েলের

Nibuo
Nibuo

 


ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন উপলক্ষে আজ তেহরানে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হচ্ছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় তাকে হত্যা করা হয়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (৪ মার্চ) স্থানীয় সময় রাত থেকে রাজধানী তেহরানের ইমাম খামেনি ময়দানে এই কর্মসূচি শুরু হবে, যেখানে তার সমর্থকরা অংশ নেবেন। তিনদিনব্যাপী চলবে এই অনুষ্ঠান।

এদিকে ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, খামেনির ছেলেকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নিয়েছে দেশটি। 

অন্যদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ঘোষণা দিয়েছেন, যেকোনো উত্তরসূরি যদি 'ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা অব্যাহত রাখে কিংবা যুক্তরাষ্ট্রকে হুমকি দেয়' এবং 'ইরানের জনগণকে দমন করে', তবে তাকে 'স্পষ্টভাবে টার্গেট' করা হবে। এমনকি, প্রয়াত সর্বোচ্চ নেতার দাফনের আগেই উত্তরসূরিকে পৃথিবী থেকে চিরতরে মুছে ফেলা হবে। 


Join Now

You may like these posts

Post a Comment