২০২৫ সালে বিশ্বজুড়ে বিক্রি হয়েছে প্রায় ৭ হাজার Humanoid Robot
মানুষের মতো দেখতে এবং মানুষের তৈরি পরিবেশে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম Humanoid Robot প্রযুক্তি খাতে দ্রুত আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে। আন্তর্জাতিক রোবোটিক্স শিল্পের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বজুড়ে প্রায় ৭,০০০টি humanoid robot বিক্রি হয়েছে।
International Federation of Robotics (IFR)-এর তথ্য অনুযায়ী, সংখ্যাটি বর্তমানে প্রচলিত industrial ও service robot-এর তুলনায় এখনও খুবই ছোট। তবে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান ও গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান humanoid robot নিয়ে পরীক্ষামূলক কার্যক্রম বাড়াচ্ছে।
বর্তমানে বিক্রি হওয়া অনেক humanoid robot সরাসরি উৎপাদন কাজে ব্যবহৃত হচ্ছে না। বরং গবেষণা প্রতিষ্ঠান ও প্রযুক্তি কোম্পানিগুলো এসব রোবট ব্যবহার করছে AI model উন্নয়ন এবং বাস্তব পরিবেশ থেকে ডেটা সংগ্রহের জন্য।
গাড়ি নির্মাতারাও কারখানায় সীমিত সংখ্যক humanoid robot দিয়ে পরীক্ষামূলকভাবে কাজ করছে বলে IFR জানিয়েছে।
Humanoid robot-এর বর্তমান বিক্রি তুলনামূলকভাবে কম হলেও বাজারটি দ্রুত সম্প্রসারণের সম্ভাবনা দেখাচ্ছে। Bank of America Global Research-এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে প্রায় ৯০,০০০ humanoid robot shipment হতে পারে এবং ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা ১২ লাখে পৌঁছাতে পারে।
বিশেষ করে চীনে humanoid robotics নিয়ে বিনিয়োগ ও প্রযুক্তি প্রদর্শন দ্রুত বাড়ছে। তবে বর্তমানে এই রোবটগুলোর বড় অংশ এখনও গবেষণা, ডেটা সংগ্রহ এবং পরীক্ষামূলক ব্যবহারের পর্যায়ে রয়েছে।
সূত্র: Reuters, International Federation of Robotics (IFR)